Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />

টাকার পাহার__উত্তম কুমার চৌধুরী




টাকার পাহাড়ে গড়া ইমারত
হবে একদিন ধংস,
থাকিবেনা তোর উচ্চ মুকুট
থাকিবেনা উচ্চ লম্ফ।

মানুষ হয়ে মানুষকে তুই
করেছিস পদাঘাত,
তোর বিষাক্ত ছোবলে ঝরে গেছে
যারা করেছিল প্রতিবাদ।
দাড়িয়ে দুয়ারে জীর্ণ ভিখারী
বাড়িয়ে দু’টি হাত,
করুণার সুরে বলেছিল
ওগো দাও না একমুঠো ভাত।
চক্ষু দু’টি লাল করে
কড় মড়িয়ে তোর দাঁত,
দূর-হ বলে ওরে অন্ধ
মেরেছিস তুই লাথ।
দীন ভিখারী লয়ে সে ব্যথা
চলে যায় ধীরে ধীরে,
দুঃখীর জীবন এমনি বুঝি হয়
বুঝায় তার মনটিরে।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.