Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />

অমীমাংসিত সন্ধি


অমীমাংসিত সন্ধি
তোমাকে শুধু তোমাকে চাই, পাবো?
পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো।

ইচ্ছে হলে দেখতে দিয়ো,দেখো
হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিয়ো,রেখো।

অপূর্ণতায় নষ্টে-কষ্টে গেলো
এতোটা কাল,আজকে যদি মাতাল জোয়ার এলো
এসো দু’জন প্লাবিত হই প্রেমে
নিরাভরণ সখ্য হবে যুগল-স্নানে নেমে।

থাকবো ব্যাকুল শর্তবিহীন নত
পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত।


No comments

Theme images by Radius Images. Powered by Blogger.