মায়া_উত্তম কুমার চৌধুরী
কে তুমি পথিক
শোন দু’টি কথা
নীরবে বসি এস
ছাড় ব্যাকুলতা।
পেছনে ফিরে চেয়ে দেখ
কে যেন তোমারে ডাকে
ক্ষণিকের তরে একটু বস
সময় রয়েছে হাতে।
![]() |
| উত্তম কুমার চৌধুরী |
এখনও সময় হয়নি তব
যাবে যদি মধুপুর
ট্রেনের বাঁশী বাজাতে বাকী
জানা আছে সবই মোর।
ডাক শুনি হয়তো ভাবছ
কোথায় তুমি?
দেখি নাতো তোমার কায়া
জান কি পথিক
আমার ছায়া দেখিতে পায়না কেউ
আমি পছনের মায়া।
আমি আজও সাথী হারা
যা আছে সব ব্যথাতুর জীবনের
ফরিয়াদী গান
আর-তো কিছু নয়
আলোর দিশারী চাঁদ
সাগরের ডেউ যেন সব দেখিতেছে আজ
আমার ভালবাসার পরাজয়।
কেউ কি কোন দিন
আমার এ পরাজয়ের গ্লানী মোছাতে আসবেনা
দু’টি হাত ধরে বলবে না
এসনা এক সাথে দু’জনে কিছু
প্রেমের স্বপ্ন রচী,
কিন্তু কই-----?
কোথাও তো কেউ নেই।

No comments