Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />

স্বাধীনতার এতটি বছর পরে




স্বাধীনতার এতটি বছর পরে
ছেড়া শার্ট নোংরা খাবার
মুক্তি যোদ্ধার ঘরে,
জীবন সংগ্রামে পরাজিত
ধুকে ধুকে মরে।

কোথায় বাঙালী---?
কোথায় বাংলার সুর্য সন্তান--?
তোমরা শহীদ-তাই বলে কি
দেশ প্রেম, মানবতা, সব কিছুর আজ হল অবসান---?
যে মার তার সন্তান নিয়ে গর্ব করত
স্ফীত হাস্যে বলত-আমার সন্তান বীর,
বল মা আজ বল তোমার সেই সোনার সন্তানেরা
কেন হল-----সন্ত্রাসী?
আমি মা তোমার পাগল ছেলে
জানি উত্তর দিবে না
জল ভরা চোখে করুণ ভাবে
শুধু চেয়ে চেয়ে রবে,
তুমিও মৃত্যুকে ডাকছ
এ নিদারুন বন্দী দশা হতে
কবে মুক্তি পাবে------?
ওরা তোমাকে সহজ ভাবে মরতে দেবেনা-মা
এরা তোমার নগ্ন ছবি দেখতে চায়,
ছিঃছিঃ মা এরা তোমার সন্তান নয়
এরা মনুষ্যরুপী নর পশু।
জান মা স্বাধীনতার এতটি বছর পরে
সেই কথা কি মনে পড়ে
বুলেটের আঘাতে ঝাঝরা হয়ে যাওয়া বাবার বুক
দেখে তুমি কাঁদতে পারনি-----মা।
নির্বাক হয়ে শুধু চেয়ে রইলে
তারপর এতটি বছর পেরিয়ে গেল,
বাবার কথা বলতেই তুমি বলে উঠ
এ তার মনণ নয়রে খোকা---
এ যে আমার গর্ব।
বল মা আজ বল
আজ তোমাকে বলতেই হবে
আর একটা যুদ্ধ হবে কবে
আর একটা সংগ্রাম কবে হবে
যেটা স্বাধীনতার রক্ষার সংগ্রাম
ভেঙ্গে চুড়ে সমান করে দেবার যুদ্ধ
সে যুদ্ধে আমি যাব--------।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.