Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />

ব্যবধান__হেলাল হাফিজ


ব্যবধান
অতো বেশি নিকটে এসো না, তুমি পুড়ে যাবে,
কিছুটা আড়ালে কিছু ব্যবধান থাকা খুব ভালো।
বিদ্যুৎ সুপরিবাহী দু’টি তার
বিজ্ঞানসম্মত ভাবে যতোটুকু দূরে থাকে
তুমি ঠিক ততোখানি নিরাপদ কাছাকাছি থেকো,
সমূহ বিপদ হবে এর বেশি নিকটে এসো না।

মানুষ গিয়েছে ভুলে কী কী তার মৌল উপাদান।
তাদের ভেতরে আজ বৃক্ষের মতন সেই সহনশীলতা নেই,
ধ্রুপদী স্নিগ্ধতা নেই,নদীর নম্রতা নিয়ে মুগ্ধ মানুষ
কল্যাণের দিকে আর প্রবাহিত হয় না এখন।

আজকাল অধঃপতনের দিকে সুপারসনিক গতি মানুষের
সঙ্গত সীমানা ছেড়ে অদ্ভুত নগরে যেন হিজরতের প্রতিযোগিতা।
তবু তুমি কাছে যেতে চাও?কার কাছে যাবে?
পশু-পাখিদের কিছু নিচে তুমুল উল্লাসে যেন
বসবাস করে আজ কুলীন মানুষ।


No comments

Theme images by Radius Images. Powered by Blogger.