#কেউ_একজন_দিলওয়ার
#কেউ একজন,রাজ নির্জন হলে আমাকে দোলায় দারুণ কৌতূহলে।
ফলে-
চেতনায় নামে চতুরঙ্গের বৃষ্টি,
আ্যাল্পাস পর্বতে হ্যানিবল হানে দৃষ্টি।
আমার সৃজিত আমারই শব্দে আমি
স্বর্গমর্তে রয়েছি অগ্রগামী।
কেউ একজন রাত্র নির্জন হলে
আমাকে দোলায় দারুণ কৌতূহলে।
ফলে-
শব্দব্রক্ষ শূণ্যে কোথাও নেই,
বীর্য আমার আর্য অনার্যেই,
আমারই জাতক সেমিটিক-হামিটিক,
আমি-ই ইদিম, চলিষ্ণু আধুনিক।
সেই একজন আমি ছাড়া কেউ নই,
আমারই দলিলে আমি-ই দিলাম সই।

No comments