ডাকাত
ডাকাত
তুমি কে হে?
সোনালি ছনের বাড়ি তছনছ করে রাতে
নির্বিচারে ঢুকে গেলে অন্দর-মহলে
বেগানা পুরুষ, লাজ-শরমের মাথা খেয়ে
তুমি কে হে?
তোমাকে তো কখনো দেখিনি আগে এ তল্লাটে
মারী ও মড়কে, ঝড়ে, কাঙ্কিত বিদ্রোহে।
আমাদের যুদ্ধে বছরে
ভিন গেরামের কতো মানুষের পদচারণায়
এ বাড়ি মুখর ছিলো, তোমাকে দেখিনি
ত্রি-সীমায়।
চতুর বুণক তুমি আঁধারে নেমেছো এই
বাণিজ্য ভ্রমণে,
কে জানে কী আছে পাড়া-পড়শীর মনে!
লোভে আর লালসায় অবশেষে আগন্তুক সর্বস্ব
হারাবে,
কেন না প্রভাত হলে চারদিকে মানুষের
ঢল নেমে যাবে।
No comments