মামার বাড়ি__জসীম উদ্দীন
আয়
ছেলেরা আয় মেয়েরা,
ফুল তুলিতে
যাই
ফুলের
মালা গলায় দিয়ে
মামার
বাড়ি যাই।
মামার
বাড়ি পন্মপুকুর
গলায়
গলায় জল,
এপার
হতে ওপার গিয়ে
নাচে
ঢেউয়ের দল।
দিনে
সেথায় ঘুমিয়ে থাকে
লাল
শালুকের ফুল,
রাতের
বেলা চাঁদের সনে
হেসে
না পায় কুল।
আম-কাঁঠালের বনের ধারে
মামা-বাড়ির ঘর,
আকাশ
হতে জোছনা-কুসুম
ঝরে
মাথার’পরে।
রাতের
বেলা জোনাক জ্বলে
বাঁশ-বাগানের ছায়,
শিমুল
গাছের শাখায় বসে
ভোরের
পাখি গায়।
ঝড়ের
দিনে মামার দেশেে
আম
কুড়াতে সুখ
পাকা
জামের শাখায় উঠি
রঙিন
করি মুখ।
কাঁদি-ভর খেজুর গাছে
পাকা
খেজুর দোলে
ছেলেমেয়েে,
আয় ছুটে যাই
মামার
দেশে চলে।

No comments