Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />

আর কত কাল


আর কত কাল
আর কত মায়ের
বুক খালি হবে
সন্ত্রাসীরা কত দিবে
পৈশাচিক উল্লাসের তালি।
কত রাখবে দুঃশাসনে
মৃত্যূর কোপানলে
অত্যাচারীর মশাল জ্বালি।
আর কত কাল থাকবে তাদের
বাহাদূরীর বিক্রম দাপট
আর কত নীরিহ মানুষ
রাস্তায় ফেলে মারবে চটাপট।
আর কত দিন কাঁদবে মা-বোন
হতভাগী স্বামী হারা স্ত্রী
আর কত কাল রবে তাদের
ধ্বংস যজ্ঞের বাহাদূরী।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.