Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />



বাহিরে যার সোনার বরণ
অন্তরে ছাঁই
এমন মানুষ চাই না আমি
নেই কোন তার ঠাঁই।
অন্তরটা ফুলের মতো
প্রেমের ফুলদানি
বাহিরে তার যতই কালো
সবার চেয়ে দামি।
এমন মানুষ কোথায় আছে
কোথায় ঠিকানা
সারাজনম তার তরেতে
করব সাধনা।



আমার কবিতা ফিরিয়ে দাও
আমার কবিতা
আমাকে ফিরিয়ে দাও
সুরের অমর বাণীতে
তাকে স্থান দাও।

যেখানে থাকবে নিপুণ প্রেম
আর অমরত্বের সিংহাসন
আধুনিকতার নামে তোমরা
আমার কবিতা কে কলুষিত করো না।

ডিস্কো ডেনচার আর বিশ্রী সুরে
তাকে কলংকিত করো না।

তোমরা যতটা সহজ মনে কর
ততটা সহজ নয়
অনেক কষ্টে
অনেক সাধনায়
একটি কবিতা রচিত হয়।।


No comments

Theme images by Radius Images. Powered by Blogger.