তুমি_সুনীল গঙ্গোপাধ্যায়
আমার যৌবনে তুমি স্পধা এনে দিলে
তোমার দু’চোখে তবু ভীরুতার হিম।
রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে
ছোট এই পৃথিবীকে করেছো অসীম।
বেদনা-মাধুর্যে গড়া তোমার শরীর
অনুভবে মনে হয় এখন ও চিনি না
তুমিই প্রতীক বুঝি এই পৃথিবীর
আবার কখরো ভাবি অপার্থিবা কিনা।
সারারাত পৃথিবীতে সূর্যের মতন
দুপুর-দগ্ধ পায়ে করি পরিক্রমা,
তারপর সায়াহেৃর মতো বিস্পোরণ-জীবনকে,
স্থির জানি, তুমি দেবে ক্ষমা।
তোমার শরীরে তুমি গেঁথে রাখো গান
রত্রিকে করেছো তাই ঝঙ্কারমুখর
তেমার ও সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ
অজান্তে জীবনে রাখো জয়ের সাক্ষর।
যা কিছু বলেছি আমি মধুর অস্ফুটে
অস্থির অবগাহনে তোমারি আলোকে
দিয়েছো উত্তর তার নব-পত্র পুটে
বুদ্ধের মূর্তির মতো শান্ত দুই চোখে।।

nice kobita vai
ReplyDelete