সন্ধ্যাকাশের তারা
সন্ধ্যাকাশের তারা আমায় কানে কানে বলে
এস না কবি কবিতা লিখবে
আলো দেব আমরা জ্বেলে
এখানে নেই জন মানবের কোন চিহৃ
এলে তুমি হয়ে যাবে ভিন্ন।।
আলোর প্রদীপ দেখিয়ে তোমায়
নিয়ে যাব দেশ হতে দেশান্তর
দু’চোখ ভরে এখানে যা দেখবে
সবই তোমার,কেউ নয় পর।।
জান কবি----
প্রতিটি রজনী মোরা কাটিয়ে দেব
আলো হাসি আর গানে
বছর,মাস,দিন গড়িয়ে যাবে
মোদের সু-মধুর আলাপনে।।
কি দেখছ এমন করে----?
হয়তো ভাবছ-----
এমনি ভাবে অনেকেই তোমায় বলেছে
কিছুদিন গত হলেই প্রীতির বাঁধন ছিড়ে ফেলেছে
কিন্তু আমরাতো আর মানুষ নই
আমরা হলেম সন্ধাকাশের তারকা রাশি
যুগ-যুগান্তর ধরে রাতের আকাশে
আজও আমরা ভাসি।।

No comments