Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />

পুতুল






পুতুল! আমার সোনার পুতুল! আমি পুতুল হব তোমার বরে,তুমি হবে আমার পুতুল সারাটা দিন কাটবে আদর করে।তোমায় আমি চাঁদ বলিব, জোছনা দিয়ে মুছিয়ে দিও মুখ,তোমায় আমি বলব মানিক, মালা হয়ে জুড়িয়ে দিও বুক।তুমি আমার উদয়-তারা, হাতে পায়ে জ্বলবে সোনার ফুল,তুমি আমার রূপের সাগর রূপকথা যার খুঁজে না পায় কূল।আমি তোমার কি হব ভাই? পুতুল! আমার রাঙা পুতুল-খুকু,ঘুমপাড়ানী মাসী-পিসীর ঘুমের দেশের ঘুমানীটুকু।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.