Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />

হিজলতীর সুখ__হেলাল হাফিজ


হিজলতীর সুখ
--বলাই বাহুল্য আমি রাজনীতিবিদ নই,সুবক্তাও নই
তবু আজ এই সমাবেমে বলবো কয়েক কথা
সকলের অনুমতি পেলে।
-‘বলুন,বলুন’।
-রঙিন বেলুন দিয়ে মন ভোলানোর কোনো ইচ্ছে আমার নেই,
উপস্হিত সুধী, কেউ ভুলে মনেও করবেন না আমি
পারমিট, পেঁয়াজ আর পারফিউম ন্যায্যমূল্যে দেবো।
--আর কতো? যারা দিতো তারা আর দেবে না বলেছে।
--‘কী হবে? কী হবে এখন উপায়’?
-হলায় খেলায় হয়েছে অনেক বেলা ফুরিয়েছে দিন
অবহেলা প্রপীড়িত মানুষেরা শোধ চায় ঋণ,
তবু দেবে, ভাত দেবে-ভোট দেবে,তবে
সামান্য তকলিফ করে মাঝে মধ্যে গ্রামে যেতে হবে।
-‘তবে কি সত্যি সব যা কিছু রটেছে’?
-ঘটনা ঘটেছে এক মারাত্নক স্বাধীনতা-উত্তর এদেশে
প্রাপক গিয়েছে জেনে কারা ভদ্রবেশে
হিজলতলীর সুখ জবর-দখল করে রেখেছে এদ্দিন,
একটা কিছু তো আজ যথার্থই খুব সমীচীন।




No comments

Theme images by Radius Images. Powered by Blogger.