Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />

প্রেম___________উত্তম কুমার চৌধুরী



পূর্ণিমা তীথির চাঁদনী রাত
প্রবল আবেগে বুকে জড়ায়ে বললে
প্রিয় তুমি যে আমার।
এসো কবিতা পড়ি, 

কত যে মধুর সে সুর সুধা
অনন্তকাল শুনতে ইচ্ছা হয়
মনে হয় এমনি ভাবে
আমায় ধরে রেখো
দিন রাত মাস পেরিয়ে যাবে
কালের অতলে দু’জন তলিয়ে গেলেও
আবার আমরা ভেসে বেড়ায়
প্রেমের অনন্ত সাগরে।

এ প্রেমের কি শেষ আছে প্রিয়?
আয়ু ফরিয়ে যায়-মানুষ মরে যায়
কিন্তু প্রেম------?
অমর অক্ষর অবিণশ্বর
যত তাকে আগুনে পুরাবে
ধূপসম গন্ধ বিলাবে।

সেই যে কত কাল আগে
কৃষ্ণের বাঁশি বেজেছিল
রাধার বিরহে আজ যেন সেই সুর
আরও গভীর আরও মধুর।
যারা প্রেমকে তুচ্ছ করে
তারা প্রেমের মূল্য বুঝেনা
আর তাই তারা আসে আর যায়।

আজি এ সুন্দর চাঁদনী রাতে
যে হাত তুমি রেখেছ হাতে
জাতি,ধর্ম,বর্ণ, কোনটাই নেই লেখা তাতে,
আছে কেবল প্রেমের পবিত্র বন্ধন
এ বন্ধন বিধাতার দেয়া আশির্বাদ
তাই তারে মাথা পেত নাও
আরও শক্তু করে ধর
------প্রেমের দু’টি হাত।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.