Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />

একটি পতাকা পেলে


একটি পতাকা পেলে

কথা ছিলো একটি পতাকা পেলে
আমি আর লিখবে না বেদনায় অম্ক্ষুরিত কষ্ঠের কবিতা।

কথা ছিলো একটি পতাকা পেলে
ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস
ব্যর্থ চল্লিশে বসে বলবেন,---পেয়েছি, পেয়েছি’।

কথা ছিলো একটি পতাকা পেলে
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।

কথা ছিলো একটি পতাকা পেলে
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠ-বোশেখে,
বাচঁবে যুদ্ধশিশু সসম্মানে সাদা দুধে-ভাতে।

কথা ছিলো একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.