Header Ads

<="Header ADS" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCrowQFxWSuAJK3vlPhIjvINZHNQI94EdcZ-J_FEUY1kVvbx1kzh8SzhewZq6CtE3R8qrpLTF66TMnt2VFTqpiHQPlZW_1FGogiXWw3KlpGLWhyT46mmzV4Ni56BxByoqpmHVmxSc_x0g/s1600-r/ad728.gif" />

ভালবাসার অধিকার__উত্তম কুমার চৌধুরী




মানুষ আমারে ভুল বুঝে করেছে আঘাত
নীরবে সব সয়েছি করিনি প্রতিঘাত
একদিন আসিবে তবে বুঝিবে ভুল
সৌরভ ছড়িয়ে দিয়ে ঝরে যাবে ফুল।

আমি যারে চেয়েছি করিতে আপন
সে আমারে ভুল বুঝে ভেঙ্গে দিলে মন
আমার মাঝে ছিল যাহা করেছি দান
বিনিময়ে চাইনি কভু তার প্রতিদান।

জানিনা এমনি করে থাকব কতকাল
জীবনের খেলা ঘরে বারে বারে ধরি হাল
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলিব সে কথা
ভালবাসার অধিকার দিও হে—বিধাতা।।


No comments

Theme images by Radius Images. Powered by Blogger.