কবি ও কবিতা
কবি ও কবিতা
কবির জীবন খেয়ে জীবন ধারণ করেকবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর,কবি তবু সযত্নে কবিতাকে লালন করেন,যেমন যত্নে রাখে তীরজেনে-শুনে সব জল ভয়াল নদীর। সর্বভূক এ কবিতা কবির প্রভাত খায়দুপুর সন্ধ্যা খায়,অবশেষেনিশীতে তাকায় যেন বয়ঃসন্ধিকালের কিশোরী,কবিকে মাতাল করেশুরু হয় চারু তোলপাড়,যেন এক নির্জন বনের কোন হরিণের লন্ডভন্ড খেলানিজেরই ভিতরে নিয়ে সুবাসের শুদ্ধ কস্তুরী। কবির কষ্ট দিয়ে কবিতা পুষ্ট হয়উজ্জ্বলতা বাড়ায় বিবেক,মানুষের নামে বাড়ে কবিতার পরমায়ুঅমরতা উভয়ের অনুগত হয়।
No comments