তারুণ্যের মৃত্যু কোন নেই
#কালাম আজাদ
আমি আছি তারুণ্যের কাছে
প্রার্থনা মতো জোড় হাতে
অবিরত বলে যাচ্ছি জনকের মতো
আত্ন জেরা শুনো—আত্ন জারা শুনো
জানিনা এ মন্ত্রপাত কোন দিন কাজ দেবে কোন?
তবু এক বিশ্বাসের ঘোরেত, ঘুর পাক খেয়ে
বার বার যাই আমি তারুণ্যেরই কাছে
যেহেতু বিপ্লবের পাতায় পাতায়
লেখা দেখি তারুণ্যেরই দীপ্র ইতিহাসে
বিপ্লবের সাথে বায়ান্ন সালের বাংলা
উনসত্তর,একাত্তরের, ছত্রে ছত্রে পদে পদে
পাঠে ও প্রদক্ষিণে কি আশ্চর্য মিল পেয়ে যায়।
অথচ এখন ও মিলেনা এই ২০১৯সালে
তারুণ্যের পদশব্দে ছন্দ নেই
ভীতিপ্রদ সন্ত্রাসের মেঘের গর্জনে
দুরু দুরু কেঁপে ওঠে জাতি
কল্যাণের বিজয়ী দামামা
আজ আর বাজেনা বাজেনা
নকল নবিশী আজ কুরে কুরে খায়
তরুণ বাংলার বুক
আদরে সোহাগে কাছে নিয়ে----
যদিবা শুধাই—যাচ্ছো কোথায়--?
সকলেই বলেঃ আমেরিকা, কুয়েত,কাতার
কিংবা জেদ্দায়।
অবশেষে তরুণ লেখক
তুমি ও যখন এসে দাঁড়ালে সম্মুখে
কবিতার অগ্নিগিরি বুকে
আমি আজ বড় বেশী সুখে
তোমাকে জানাই!
মৃত্যু আছে সকল কিছুর
তারুণ্যের মৃত্যু কোন নাই
তোমার সাধনা হোক
চিরায়ত আলোর রোশ নাই।
পরিচিতিঃ-কবি কালাম আজাদ
ও
অধ্যক্ষ্য ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ।

No comments