নেত্রকোনা__হেলাল হাফিজ
নেত্রকোনা
কতো দিন তোমাকে দেখি না
তুমি ভালো আছে? সুখে আছে বোন নেত্রকোনা।
আমাকে কি চিনতে পেরেছো?আমি
ছিলাম তোমার এক আদরের নাগরিক নিকট-আত্নীয়
আমাদের বড়ো বেশি মাখামাখি ছিলো,
তারপর কী থেকে কী হলো
আভাইগ্যা কপাল শুধু বিচ্ছেদের বিষে
নীল হলো।
দোহাই লক্ষী মেয়ে কোনো দিন জিজ্ঞেস
করো না
আমি কেন এমন হলাম, জানতে চেয়ো না
কী এমন অভিমানে আমাদের এতো ব্যবধান,
কতোটা বিশৃংখলা নিয়ে আমি ছিমছাম
সন্ন্যাসী হলাম।
কিছু কথা অকথিত থেকে যায়
বেদনার সব কথা মানুষ বলে না,রমণী-কাতর
সবিতা সেনের সুতি শাড়িও জানে না
সোনালি অনল আর কতো জল দিদির ভেতর।
কেউ কি তাকিয়ে থাকে নিষ্পলক দাঁড়িয়ে
প্রাঙ্গণে?
কারো কি তোলপাড় ওঠে ঠ্রেনের হুইসেল
শুনে মনে?
তোমার মাটির রসে পরিপুষ্ঠ বৃক্ষ
ফুল
মগড়ার ক্ষীণ কলরোল
অমল কোমল এক মানুষের প্রতীক্ষায়
থাক বা না থাক,
তুমি আছো আমার মজ্জায় আর মগজের কোষে
অনুক্ষুণ
যে রকম ক্যামোফ্লাজ করে খুব ওতপ্রোতভাবে
থাকে
জীবনের পাশাপামি অদ্ভুত মরণ।
No comments